ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলক্ষেতের একটি গ্রামে রোববার ভোররাতে অভিযান চালিয়ে টাইমবোমা তৈরির বিপুল সরঞ্জাম ও বিস্ফোরকসহ নিষিদ্ধ জামা'আতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) আট জঙ্গিকে গ্রেপ্তার করেছে র্যাব।
তারা হলেন, তারিকুল্লাহ ওরফে রুবেল (২০), মো. হাসানুজ্জামান (২৬), মো. আব্দুল মতিন ওরফে জাকির (৩২), ইউসুফ আল আসাদুল্লাহ বিন ওয়াহিদুল্লাহ (২১), সুমন ওরফে আব্দুল্লাহ (১৮), জাহিদুর রহমান ওরফে জাহিদ (২৮), আনোয়ার হোসেন ওরফে বাতেন (৩০) ও আবু সাঈদ ওরফে পারভেজ (২৫)।
এদের মধ্যে তিনজন সংগঠনটির আত্মঘাতী দলের সদস্য।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক একে আজাদ জানান, খিলক্ষেতের ডুমনি ইউনিয়নের টেকপাড়া গ্রামে জনৈক মাওলানা ওয়াজ উদ্দিনের বাড়িতে জেএমবি সদস্যরা বৈঠক করছে- খবর পেয়ে র্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইং ও র্যাব-১ এর একটি দল রাত সাড়ে তিনটার দিকে ওই বাড়িতে অভিযান চালায়। এসময় ওই আট জঙ্গিকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের কাছ থেকে নতুন ছাপানো প্রায় হাজার খানেক লিফলেট, টাইমবোমা তৈরির জন্য আনা প্রায় দশ হাজার লিথিয়াম ব্যাটারি, ডেটোনেটর, পাওয়ারজেলসহ বিপুল সংখ্যক জিহাদি বই, সিডি, ক্যাসেট উদ্ধার করা হয় বলেও জানান তিনি।
র্যাব জানিয়েছে, আব্দুল মতিন ওরফে জাকির জেএমবি'র সুরা সদস্য সালাউদ্দিনের বড় ভাই।
১৯৯৮ সালে ঢাকার যাত্রাবাড়ীর মোহাম্মদিয়া আরাবীয়া মাদ্রাসায় শায়খ আব্দুর রহমান যখন জেএমবি গঠন করেন তখন থেকেই মতিন দলের প্রধান সমন
bdnews24