২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ীদের প্রতি বাণিজ্যমন্ত্রী: মানুষকে কষ্ট দিয়ে মুনাফা করবেন না

মানুষের কষ্ট হয় এমন ধরনের মুনাফা না করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। রোববার রাজধানীর হোটেল শেরাটনে আমদানি নীতি পরামর্শক কমিটির এক সভায় তিনি বলেন, "ব্যবসায়ীরা ব্যবসা করবে, মুনাফা করবে- এটাই স্বাভাবিক। তবে এমন মুনাফা করবেন না, যাতে মানুষের কষ্ট হয়।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2009, 10:19 AM

Updated : 26 Aug 2022, 11:19 AM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানুষের কষ্ট হয় এমন ধরনের মুনাফা না করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। রোববার রাজধানীর হোটেল শেরাটনে আমদানি নীতি পরামর্শক কমিটির এক সভায় তিনি বলেন, "ব্যবসায়ীরা ব্যবসা করবে, মুনাফা করবে- এটাই স্বাভাবিক। তবে এমন মুনাফা করবেন না, যাতে মানুষের কষ্ট হয়।" সভায় বাণিজ্যমন্ত্রী জানান, আগামী ১ জুলাই থেকে পরবর্তী তিন বছরের জন্য আমদানি নীতি আদেশ কার্যকর হবে। বিদ্যমান আমদানি নীতি আদেশের মেয়াদ শেষ হবে আগামী ৩০ জুন। তিনি বলেন, "বর্তমান সরকার একটি ব্যবসাবান্ধব সরকার। ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা যেমন সরকার দেখবে তেমনি ব্যবসায়ীদেরকেও সরকারকে সহযোগিতা করতে হবে। "সবার সঙ্গে আলাপ-আলোচনা করে আমদানি নীতি আদেশ চূড়ান্ত করা হবে।" মন্ত্রী জানান, পরবর্তী আমদানি নীতি আদেশের জন্য ১৯৬টি প্রতিষ্ঠান থেকে ২৫৬টি সুপারিশ পাওয়া গেছে। এসব সুাপারিশ পরীক্ষা-নিরীক্ষা করে একটি বাস্তবসম্মত আমদানি নীতি প্রণয়ন করা হবে। ফারুক খান বলেন, "একটি গণতান্ত্রিক সরকার তার স্টেক হোল্ডারদের পরামর্শ নিয়ে কাজ করে। এ সরকারও তাই করবে।" বাণিজ্য সচিব ফিরোজ আহম্মেদের পরিচালনায় এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, মেট্রোপলিটন চেম্বার, ঢাকা চেম্বার, এনবিআর, জুয়েলার্স সমিতি, কম্পিউটার সমিতিসহ বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের প্রতিনিধিরা সভায় আলোচনা করেন। সকাল ১০টায় শুরু হওয়া এ অনুষ্ঠান বেলা তিনটায় শেষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এজে/জিএনএ/১৪১৮ ঘ.