খাগড়াছড়ি, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পার্বত্য তিন জেলায় 'বৈ-সা-বি' উৎসব ঘিরে আদিবাসীদের মধ্যে সাজ সাজ রব পড়ে গেছে। চৈত্র সংক্রান্তির মাধ্যমে বাংলা ১৪১৫ সালকে বিদায় জানাতে আর ১৪১৬ সালকে বরণ করতে পাহাড়ি জনপদে চলছে নানান প্রস্তুতি।
ত্রিপুরাদের 'বৈসুক', মারমাদের 'সাংগ্রাই' ও চাকমাদের 'বিজু'-বর্ষবরণের এ তিন উৎসবের সমন্বয়ে ১২ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত 'বৈ-সা-বি' পালিত হবে।
উৎসব উপলক্ষে শনিবার সকালে খাগড়াছড়িতে পার্বত্য জেলা পরিষদের (পাজেপ) আয়োজনে সম্মিলিত শোভাযাত্রা বের হয়। চাকমা, মারমা, ত্রিপুরা ও অন্যান্য স
bdnews24