২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও ৫২ বিডিআর জওয়ান পাঁচ দিনের রিমাণ্ডে

পিলখানা হত্যাযজ্ঞ মামলায় আরও ৫২ বিডিআর সদস্যকে পাঁচ দিনের রিমাণ্ডে নেওয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমাণ্ডের আবেদন জানালে মহানগর হাকিম রাশেদ কবীর তাদের প্রত্যেকের জন্য পাঁচ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2009, 02:52 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যাযজ্ঞ মামলায় আরও ৫২ বিডিআর সদস্যকে পাঁচ দিনের রিমাণ্ডে নেওয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমাণ্ডের আবেদন জানালে মহানগর হাকিম রাশেদ কবীর তাদের প্রত্যেকের জন্য পাঁচ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন। এদের মধ্যে গ্রেপ্তার হওয়া ৩২ বিডিআর সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার দশ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে বৃহস্পতিবার পাঁচ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন। এছাড়া নতুন করে গ্রেপ্তার হওয়া ২০ বিডিআর সদস্যকে এদিন পাঁচ দিনের রিমাণ্ডের আদেশ দেওয়া হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এদিকে, আরও ২০ বিডিআর সদস্যকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে এদিন আদালতে হাজির করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এ নিয়ে এ মামলায় গ্রেপ্তার আসামির সংখ্যা দাঁড়ালো এক হাজার ১৩ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এএল/এইচএ/২০৫০ঘ.