২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বিষক্রিয়ায় শিশুর মৃত্যু

'সস্তা আইসক্রিম' খেয়ে এর বিষক্রিয়ায় আট বছরের একটি ছেলে মারা গেছে বলে ছেলেটির মা অভিযোগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2009, 07:01 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

ঢাকা, এপ্রিল ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- 'সস্তা আইসক্রিম' খেয়ে এর বিষক্রিয়ায় আট বছরের একটি ছেলে মারা গেছে বলে ছেলেটির মা অভিযোগ করেছেন। বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নাঈম (৮) নামের এ শিশুটির মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে চিকিৎসকরা লিখেছেন 'অপরিচিত বিষক্রিয়া'। শিশুটির মা নাজমা বেগম জানান, কামরাঙ্গীর চরের স্থানীয় একটি স্কুলে দ্বিতীয় শ্রেণীতে পড়তো নাঈম। সকাল সাড়ে ১০টায় স্কুল থেকে বাসায় ফিরেই সে অসুস্থ হয়ে পড়ে। এক পর্যায়ে সে বমি করতে করতে অজ্ঞান হয়ে পড়ে। রাস্তায় নাঈম একটি আইসক্রিম খেয়েছিল সে তার মাকে জানিয়েছিল। তিনি জানান, প্রথমে স্থানীয় একটি ওষুধের দোকান ও পরে খোলামুড়ায় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয় নাঈমকে। দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপতালে তাকে স্থানান্তর করা হয়। বিকেল সোয়া ৩টার দিকে তার মৃত্যু হয়। নাঈমের বাবা নাসির স্থানীয় একটি প্লাস্টিকের দোকানের বিক্রয় কর্মী। পরিবারের সদস্যদের নিয়ে তিনি কামরাঙ্গীর চরের আলী নগরের ৩ নং গলির একটি বাসায় থাকেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/টিআর/০০৩৯ ঘ.