২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বিডিআরের বাসায় বাসায় অভিযান

রাজধানীর লালবাগ ও হাজারীবাগ এলাকায় বিডিআর সদস্যদের কয়েকটি ভাড়া বাসায় বুধবার সকালে সিআইডি অভিযান চালিয়েছে।তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি। উদ্ধারও হয়নি কোনো কিছু। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপানিটেনডেন্ট আব্দুল কাহহার আকন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পলাতক বিডিআর সদস্যদের গ্রেপ্তার এবং পিলখানা থেকে লুট করা অস্ত্র-শস্ত্র উদ্ধারের জন্য এই অভিযান চালানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2009, 10:50 AM

Updated : 26 Aug 2022, 11:18 AM

ঢাকা, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর লালবাগ ও হাজারীবাগ এলাকায় বিডিআর সদস্যদের কয়েকটি ভাড়া বাসায় বুধবার সকালে সিআইডি অভিযান চালিয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি। উদ্ধারও হয়নি কোনো কিছু। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপানিটেনডেন্ট আব্দুল কাহহার আকন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পলাতক বিডিআর সদস্যদের গ্রেপ্তার এবং পিলখানা থেকে লুট করা অস্ত্র-শস্ত্র উদ্ধারের জন্য এই অভিযান চালানো হয়। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লালবাগ ও হাজারীবাগ থানা এলাকায় সকাল ৭টা থেকে সকাল ১০ পর্যন্ত বিডিআর সদস্যদের ভাড়া করা বেশ কয়েকটি বাড়িতে অভিযান চালানো হয়। এতে সেনা বাহিনীর সদস্য এবং স্থানীয় থানা পুলিশ তাদের সহায়তা করে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসটি/টিআর/১৬৪৫ ঘ.