ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের বিরোধে বন্ধ ঢাকা মেডিকেল কলেজ শনিবার থেকে খুলে দেওয়া হচ্ছে। গত ৩১ মার্চ কলেজ কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করে।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক কাজী দীন মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার একাডেমিক কাউন্সিলের বৈঠকে শনিবার থেকে কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে শুক্রবার হলগুলো খুলে দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি বলেন, "কলেজের পরিস্থিতি স্বাভাবিক বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
৩০ মার্চ রাতে ফজলে রাব্বী হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর মঙ্গলবার সকালে একাডেমিক কাউন্সিল কলেজ বন্ধ ঘোষণা করে এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়। ওই রাতের ঘটনায় আহত ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল আসাদ রাজীব মঙ্গলবার সন্ধ্যার পর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/জিএনএ/১৬২১ ঘ.
bdnews24