২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবুগঞ্জে ট্রলার ডুবির আটদিন পর আরেকটি লাশ উদ্ধার

বরিশালের বাবুগঞ্জে ট্রলার ডুবির আটদিন পর বুধবার সকালে আরো একজনের লাশ পুলিশ উদ্ধার করেছে। এখনো একজন নিখোঁজ রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2009, 01:33 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

বরিশাল, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশালের বাবুগঞ্জে ট্রলার ডুবির আটদিন পর বুধবার সকালে আরো একজনের লাশ পুলিশ উদ্ধার করেছে। এখনো একজন নিখোঁজ রয়েছেন। লাশের পরিচয়ও মিলেছে। তার নাম নাজমুন নাহার লিজা (২০)। বাবুগঞ্জ উপজেলার লাহালিয়া গ্রামের মোঃ সেলিমের মেয়ে ও মোঃ রফিকুল ইসলামের স্ত্রী লিজা বরিশাল সরকারি বিএম কলেজের সমাজ কল্যাণ বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। সকাল ১০ টার দিকে বাবুগঞ্জের ক্ষুদ্রকাঠি ইউনিয়নের সুগন্ধা নদীর তীরে স্থানীয়রা এক তরুণীর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে বাবুগঞ্জ থানার এসআই আলী আহমদ ভুইঁয়া ও এসআই মাহাবুব উদ্দিন লাশ উদ্ধার করেন। পরে আত্মীয়-স্বজন খবর পেয়ে লিজার লাশ সনাক্ত করে তার গ্রামের বাড়ি নিয়ে যায়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। গত ৩১ মার্চ বিকালে কালবৈশাখীর কবলে পড়ে ৩১ যাত্রী নিয়ে সুগন্ধা নদীতে ট্রলারটি ডুবে যায়। ঘটনার পরপর ৯ জনের লাশ উদ্ধার করা সম্ভব হলেও দু'জন নিখোঁজ ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/১৯২৫ ঘ.