২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দু'জন বিশেষ সহকারী নিয়োগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দু'জন বিশেষ সহকারী নিয়োগ করা হয়েছে। সচিব পদমর্যাদার এ সহকারীদ্বয় হলেন, মাহবুব উল আলম হানিফ এবং আবদুস সোবহান গোলাপ। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2009, 11:29 AM

Updated : 26 Aug 2022, 11:17 AM

ঢাকা, ৬ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--প্রধানমন্ত্রী শেখ হাসিনার দু'জন বিশেষ সহকারী নিয়োগ করা হয়েছে। সচিব পদমর্যাদার এ সহকারীদ্বয় হলেন, মাহবুব উল আলম হানিফ এবং আবদুস সোবহান গোলাপ। সোমবার সংস্থাপন মন্ত্রণালয়ের আদেশে তাদের ওই পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়েছে বলে জানানো হয়। আদেশে বলা হয়, তারা প্রধানমন্ত্রীর সচিবের পদমর্যাদা এবং একই পর্যায়ের বেতন-ভাতা ভোগ করবেন। এছাড়া সাবেক সচিব (পেছনের তারিখে পদোন্নতি পাওয়া) মোহাম্মদ হোসেন সেরনিয়াবাতকে সরকারি কর্মকমিশনের (পিএসসি) সদস্য নিয়োগ করা হয়েছে। যোগদানের তারিখ থেকে এসব নিয়োগ কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় সরকারি কাজে গতিশীলতা আনতে কার্যপ্রণালী বিধি (রুলস অব বিজনেস) সংশোধন করে প্রধান উপদেষ্টার উপদেষ্টা ও বিশেষ সহকারীর পদ সৃষ্টি করা হয়। এর আগে প্রধানমন্ত্রীর জন্য মন্ত্রী পদমর্যাদার ছয়জন উপদেষ্টা নিয়োগ করা হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৮২৪ঘ.