২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্রি নিষিদ্ধ সাপের বিষসহ তিনজনকে আটক করেছে র‌্যাব

রাজধানীর কাওরান বাজার এলাকার হোটেল সুপার স্টার থেকে বিক্রি নিষিদ্ধ সাপের বিষ উদ্ধার করেছে র‌্যাব ১০। এ ঘটনায় তিন সন্দেহভাজন বিক্রেতাকে আটক করা হয়েছে। এরা হলেন মোমিনুর রহমান সোহান (২৩), মেহেদী পারভেজ রবিন (২৪) ও মাহফুজুল রহমান (২৮)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2009, 07:00 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

ঢাকা এপ্রিল ০৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাওরান বাজার এলাকার হোটেল সুপার স্টার থেকে বিক্রি নিষিদ্ধ সাপের বিষ উদ্ধার করেছে র‌্যাব ১০। এ ঘটনায় তিন সন্দেহভাজন বিক্রেতাকে আটক করা হয়েছে। এরা হলেন মোমিনুর রহমান সোহান (২৩), মেহেদী পারভেজ রবিন (২৪) ও মাহফুজুল রহমান (২৮)। র‌্যাবের জেষ্ঠ সহকারি পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট মোস্তফা হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৩/৪ মাস আগে তারা একটি চক্রের দেশের বিভিন্ন স্থান থেকে সাপের বিষ সংগ্রহ করে অবৈধভাবে বিক্রি করার কথা জানতে পারেন। গোয়েন্দা তৎপরতার মাধ্যমে এদের সঙ্গে ক্রেতা সেজে যোগাযোগ করা হয়। বেশ কিছুদিন দরদাম চলার পর রোববার সমঝোতা হয়। সে অনুযায়ী সন্ধ্যা সাতটায় হোটেল সুপার স্টারের দোতলার একটি কক্ষ থেকে সাড়ে তিন পাউন্ড গোখরা সাপের বিষসহ ওই তিন যুবককে আটক করা হয়। র‌্যাব কর্মকর্তা হুমায়ুন কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নীলফামারি থেকে বিষগুলো এনেছে বলে জানিয়েছে। র‌্যাবের ভাষ্যমতে আটককৃত বিষের বাজারমূল্য ৪ কোটি টাকারও বেশি। দৃশ্যত আন্তর্জাতিক বাজারমূল্যেও ভিত্তিতে একথা বলা হয়েছে। সাপের বিষ দিয়ে সাপে কাটার ওষুধ অ্যান্টি ভেনমসহ বিভিন্ন ওষুধ তৈরি হয়। বাংলাদেশে অনেক দিন ধরে লেখালেখি হলেও বিষয়টির বাণিজ্যিক সম্ভাবনা খতিয়ে দেখা বা একে বৈধতা দেওয়া হচ্ছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২৩৫৫ঘ.