২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলিসহ পিস্তল খোয়া, পাটকেলঘাটার এএসআই বরখাস্ত

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার একজন সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) পিস্তল গুলিসহ খোয়া গেছে। এ ঘটনায় রোববার এএসআই আমিরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান পুলিশ সুপার আবু সুফিয়ান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2009, 02:49 PM

Updated : 26 Aug 2022, 11:17 AM

সাতক্ষীরা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরার পাটকেলঘাটা থানার একজন সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) পিস্তল গুলিসহ খোয়া গেছে। এ ঘটনায় রোববার এএসআই আমিরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান পুলিশ সুপার আবু সুফিয়ান। শনিবার রাতে তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের গড়েরডাঙ্গা এলাকায় মাদক বিরোধী অভিযান শেষে থানায় ফেরার পথে চীনের তৈরি পিস্তলটি ১৬ রাউন্ড গুলিসহ খোয়া যায় বলে এএসআই আমিরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নূর ইসলামকে জানান। ওসি জানান, বিষয়টি জানার পরপরই ওই এলাকার সকল রাস্তাঘাটে তল্লাশি চালানো হয়েছে। কিন্তু অস্ত্র ও গুলি পাওয়া যায়নি। তিনি জানান, পুলিশ সুপার রোববার সকালে পাটকেলঘাটা থানায় এসে এএসআই আমিরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তিনি আমিরুল ভাড়া বাসায়ও তল্লাশি চালান। পুলিশ সুপার আবু সুফিয়ান জানান, অস্ত্র ও গুলি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৩ ঘ.