২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৩৭টি সহকারী কমিশনারের শুন্য পদে নিয়োগ

দেশের ২৩৭টি উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদে নতুন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। এছাড়াও পাঁচজন যুগ্ম-সচিব পর্যায়ের কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2009, 02:02 PM

Updated : 26 Aug 2022, 11:17 AM

ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ২৩৭টি উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদে নতুন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। এছাড়াও পাঁচজন যুগ্ম-সচিব পর্যায়ের কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক পৃথক আদেশে রোববার এ রদবদল করা হয়। দেশের ২৩৭টি উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনারের (ভূমি) শুন্য পদে ২৩৭ জন সিনিয়র সহকারী সচিব পর্যায়ের কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়। এসব কর্মকর্তা সেখানে প্রেষণে দায়িত্ব পালন করবেন। সংস্থাপন মন্ত্রণালয়ের অন্য এক আদেশে অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের পরিচালক পদে বদলীর আদেশাধীন মোহাম্মদ ইউসুফকে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক, এসিকিউএইপি প্রকল্পের পরিচালক সিরাজুল ইসলামকে বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক এবং পিআইবি'র মহাপরিচালক নজরুল ইসলামকে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া বিআরটিসি'র প্রাক্তন চেয়ারম্যান সফিজউদ্দিন আহমেদ এবং কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন কমিশনার এসএম শমসের জাকারিয়া ভূইয়াকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৯৫৭ঘ.