ঢাকা, এপ্রিল ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিডিআর ঘটনার শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছে গৃহযুদ্ধ পীড়িত শ্রীলংকাও।
মঙ্গলবার সকাল ১০ টায় প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করে শ্রীলংকার রাষ্ট্রদূত ভি. কৃষ্ণ মূর্তি একথা জানিয়েছেন। এ সময় তিনি প্রায় আধঘণ্টা দু'দেশের পারস্পরিক বিষয় নিয়ে আলোচনা করেন বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।
গত ২৯ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয় ও প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ায় শেখ হাসিনাকে শ্রীলংকান সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানান ভি. কৃষ্ণ মূর্তি।
প্রধানমন্ত্রী শ্রীলংকার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে সে দেশের রাষ্ট্রদূতের কাছে জানতে চান বলেও জানিয়েছেন তার প্রেস সচিব।
শেখ হাসিনা বলেন, তার সরকার
bdnews24