২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশনের প্রবেশমুখে শনিবার বিকেলে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বিকেল ৫টা ২২ মিনিটে একটি লোকাল ট্রেন সিগনাল উপেক্ষা করে স্টেশনে ঢুকতে গেলে লেভেল ক্রসিংয়ের দাঁড়ানো আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন রূপসার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানান সহকারী স্টেশন মাস্টার (সুইচ কেবিন) নুরুল আমীন। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2009, 02:09 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

দিনাজপুর, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশনের প্রবেশমুখে শনিবার বিকেলে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বিকেল ৫টা ২২ মিনিটে একটি লোকাল ট্রেন সিগনাল উপেক্ষা করে স্টেশনে ঢুকতে গেলে লেভেল ক্রসিংয়ের দাঁড়ানো আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন রূপসার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানান সহকারী স্টেশন মাস্টার (সুইচ কেবিন) নুরুল আমীন। তাৎক্ষণিকভাবে লোকাল ট্রেনের চালক বজলুর রহমান ও তার সহকারি হরেন চন্দ্রকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রেলওয়ের বিভাগীয় মেকানিক্যাল প্রকৌশলী কাজী ওমর ফারুকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক মো. বেলায়েত হোসেন। রেলের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মুশফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একতা, রূপসা ও নীল সাগর আন্তঃনগর ট্রেন তিনটির চলাচলও বিঘি