ভোলা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটক) - ভোলা শহরের চকবাজার, সুতা পট্টি ও মুদি পট্টিতে আগুন লেগে ৪১টি পুড়ে গেছে।
বুধবার রাত সোয়া ১০ টার দিকে সুতাপট্টি থেকে আগুনের সূত্রপাত বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ভোলা ও বোরহানউদ্দিনের দমকল বাহিনীর ৪টি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টা পর রাত সাড়ে ১২ টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান ভোলা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মো. শাহাবুদ্দিন।
তিনি বলেন, আগুনের সূত্রপাত কিভাবে সেটা তিনি জানেন না। শুনেছেন বৈদ্যুতিক বাল্ব ফেটে আগুনে লেগেছে।
স্টেশন ম্যানেজার জানান, আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন দমকল কর্মীসহ ১১ জন। এদের মধ্যে আছেন- দমকল কর্মী সেলিম রেজা, আক্তার, জি এম আমির হোসেন, কামাল হোসেন এবং ব্যবসায়ী তুষার, আব্দুল মান্নান, সুব্রত, ইলিয়াছ, পলাশ চন্দ্র দে ও ছোটন সাহা।
পুড়ে যাওয়া দোকানের মধ্যে আছে- কাপড়,,তৈরি পোশাক, মুদি ও সুতার দোকান।
ক্ষয়ক্ষতির বিষয়ে শাহাবুদ্দিন বলেন, "এটা নিরূপণ করবেন ভোলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জয়নাল আবেদীন। তিনি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ায় রয়েছেন।"
ভোলা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভোলা জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ফজলুল কাদের মজনু ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ কোটি টাকার বেশি হতে পারে।
বৃহস্পতিবার আওয়ামী লীগের সাংসদ তোফায়েল আহম্মেদ, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সাংসদ আন্দালিভ রহমান পার্থসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ সময় তারা ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩০৭ ঘ.
bdnews24