২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রী পরিবহনে প্রবৃদ্ধির জন্য পুরস্কৃত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

২০০৮ সালে যাত্রী পরিবহনে প্রবৃদ্ধির জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে পুরস্কৃত করেছে সিঙ্গাপুরের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বুধবার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2009, 11:44 AM

Updated : 26 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--২০০৮ সালে যাত্রী পরিবহনে প্রবৃদ্ধির জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে পুরস্কৃত করেছে সিঙ্গাপুরের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বুধবার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "এশিয়ার অন্যতম ব্যস্ততম বিমানবন্দর সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে যাত্রী পরিবহনে প্রবৃদ্ধির কারণে বিমানকে এ পুরস্কার দেওয়া হয়েছে।" জাতীয় পতাকাবাহী এ এয়ারলাইন্স ঢাকা-চাঙ্গি রুটে সপ্তাহে ৬টি ফ্লাইট পরিচালনা করছে। এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তার গ্রীষ্মকালীন সময়সূচীতে শীতকালের তুলনায় ৫টি ফ্লাইট বাড়িয়েছে বলে বিমানের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে। ২৯ মার্চ থেকে ২৫ অক্টোবরের গ্রীষ্মকালীন সময়সূচীতে সপ্তাহে মোট ৬৮টি ফ্লাইট চালানো হবে। শীতকালীন সময়সূচীতে চালানো হয়েছে ৬৩টি ফ্লাইট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসকে/১৭৪৪ঘ.