২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কিশোরের লাশ উদ্ধার

নগরীর কোতয়ালী থানার এনায়েত বাজার মহিলা কলেজ রোড এলাকার নালা থেকে একটি কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে, মঙ্গলবার রাতে বৃষ্টির সময় নালায় পড়ে তার মৃত্যু হয়েছে। আনুমানিক ১২/১৩ বছরের ছেলেটির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2009, 04:23 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

চট্টগ্রাম, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নগরীর কোতয়ালী থানার এনায়েত বাজার মহিলা কলেজ রোড এলাকার নালা থেকে একটি কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে, মঙ্গলবার রাতে বৃষ্টির সময় নালায় পড়ে তার মৃত্যু হয়েছে। আনুমানিক ১২/১৩ বছরের ছেলেটির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বুধবার সকালে সিটি কর্পোরেশনের পরিস্কার-পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত কর্মীরা নালায় লাশ দেখে পুলিশে খবর দেন। কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, কিশোরের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। মঙ্গলবার রাতে বৃষ্টির সময় নালায় পড়ে সে মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে একটি মামলা দায়র করা হয়েছে বলে পুলিশ জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/টিআর/২১৩৫ ঘ.