ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিডিআর এর ঘটনা তদন্তে জাতিসংঘের সহায়তা চাওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে রোববার রাতে একথা বলেন।
শেখ হাসিনা বলেছেন, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বিচার্ড বাউচারের সঙ্গে ফোনে আলাপকালে তিনি ইতিমধ্যেই মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই-এর সহায়তা চেয়েছেন। এছাড়া প্রধান ব্রিটিশ তদন্ত সংস্থা স্কটল্যান্ড ইয়ার্ড ও জাতিসংঘের সহায়তা কামনা করা হবে।
বিডিনিউজ ২৪ ডটকম/এমএ/এসকে/২২১২ঘ.
bdnews24