২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিপণ দেওয়ার পরও শিশুটিকে হত্যা করল অপহরণকারীরা

মুক্তিপণের টাকা পাওয়ার পরও ঢাকার কেরানীগঞ্জের নাগদা ঘোষপাড়া গ্রাম থেকে অপহরণ করা শিশু অনামিকা ঘোষকে (৮) হত্যা করেছে অপহরণকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2009, 03:00 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

মানিকগঞ্জ, মার্চ ০১ (বিডিনিউজ ২৪ ডটকম) - মুক্তিপণের টাকা পাওয়ার পরও ঢাকার কেরানীগঞ্জের নাগদা ঘোষপাড়া গ্রাম থেকে অপহরণ করা শিশু অনামিকা ঘোষকে (৮) হত্যা করেছে অপহরণকারীরা। রোববার ভোরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার ধুতরাবাড়ি গ্রাম থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। অনামিকা নাগদাঘোষপাড়া গ্রামের সুধারাম ঘোষের মেয়ে। বৃহস্পতিবার স্কুল থেকে ফেরার সময় অনামিকা অপহৃত হয়। কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে অনামিকা অপহৃত হয়। অপহরণকারীরা তার বাবার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। সে অনুযায়ী শনিবার বিকেলে কেরানীগঞ্জের আটিপাড়া মতিহার সিনেমা হলের পেছনে এসে অপরিচিত দুই যুবক মুক্তিপণ বাবদ দুই লাখ ১০ হাজার টাকা নেয়। টাকা পাওয়ার পর শনিবার রাতে অনামিকাকে ছেড়ে দেওয়ার কথা ছিল। অপহরণের পর বৃহস্পতিবার অনামিকার পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়রি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৫৯ ঘ.