২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তদন্ত কমিটি সময় পেল আরও ৪ দিন

বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে পুনর্গঠিত সরকারি কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য আরও ৪ দিন সময় দেওয়া হয়েছে। সোমবার সকালে কমিটির এক সপ্তাহ সময় বাড়ানোর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে চার দিন সময় দেওয়া হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2009, 11:12 AM

Updated : 26 Aug 2022, 11:13 AM

ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে পুনর্গঠিত সরকারি কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য আরও ৪ দিন সময় দেওয়া হয়েছে। সোমবার সকালে কমিটির এক সপ্তাহ সময় বাড়ানোর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে চার দিন সময় দেওয়া হলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শাহনুর মিয়া সোমবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান। সোমবার প্রতিবেদন জমা দেওয়ার শেষ কার্যদিবস থাকায় সকালেই প্রয়োজনীয় সময় চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করা হয় বলে জানান মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। তদন্ত কমিটির সদস্য সচিব ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, "আমরা আরো এক সপ্তাহ সময় বাড়ানোর প্রস্তাব করেছি। এজন্য যথাযথ আবেদন করা হয়েছে। এর আগে ঘোষিত সময়সূচি অনুযায়ী সোমবার ছিল তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার শেষ কার্য দিবস।" ২৫ ও ২৬ ফেব্র"য়ারি বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে ২৬ ফেব্র"য়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ওই কমিটি করা হয়েছিল। পরে ২ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবর্তে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আনিস-উজ-জামানকে প্রধান করে কমিটি পুনর্গঠন করা হয়। ৩ মার্চ তদন্ত শুরু করে ৯ মার্চ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে পরে সাত কার্যদিবস সময় বাড়ানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএইচসি/এসএম/এএল/এইচএ/১৭০৯ঘ.