ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন মঙ্গল ও বুধবার অনুষ্ঠিত হবে।
এ দু'দিন সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ হবে। মাঝে বিরতি দেওয়া হবে এক ঘন্টা।
এক হাজার ৮ শ' ৪৫ জন ভোটার সমিতির সভাপতি, দু'জন সহ-সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ, দু'জন সহ-সম্পাদক, সাত সদস্যসহ ১৪ কর্মকর্তা নির্বাচন করবেন।
নির্বাচন পরিচালনা করবেন অ্যাডভোকেট আবুল কাসেম ফজলুল হক খান। বুধবার রাতে নির্বাচনের অনানুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে।
নির্বাচনে বিএনপি-জামায়াত জোট সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল থেকে সভাপতি পদে খন্দকার মাহবুব হোসেন ও সম্পাদক পদে হেলালউদ্দিন মোল্লা প্রতিদ্বন্দিতা করছেন।
আর আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে এএফএম মেসবাহউদ্দিন ও সম্পাদক পদে শম রেজাউল করিম প্রতিদ্বন্দিতা করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/এইচএ/২৩২৩ঘ.
bdnews24