দিনাজপুর, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একটানা সাতদিন বন্ধ থাকার পর সোমবার দুুপরে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিটটি আবার চালু হয়েছে।
'কনডেনসার টিউব' লিকেজের কারণে ১২৫ মেগাওয়াট ক্ষমতার এ ইউনিটটি গত ১৫ মার্চ রাত সাড়ে ১১ টায় বন্ধ করে দেওয়া হয়েছিল।
তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ (সোমবার) দুপুর থেকে বন্ধ ইউনিটটি চালু হয়েছে। তবে কিছু কারিগরী সমস্যার কারণে উৎপাদন ক্ষমতার চেয়ে কম বিদ্যুৎ উৎপন্ন হয়। যা সন্ধ্যার আগেই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে।"
বর্তমানে ইউনিটটি থেকে যথারীতি বিদ্যুৎ উৎপাদন করে তা জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। ১২৫ মেগাওয়াটের অপর ইউনিটটিও চালু রয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫৫ ঘ.
bdnews24