২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনের ২০ উপ-সচিব পদে রদবদল

২০ জন উপ-সচিব ও চারজন উপজেলা নির্বাহী কর্মকর্তার পদে রদবদল হয়েছে। এছাড়া একজন জেলা প্রশাসককে প্রত্যাহার করে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত এবং একজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2009, 03:54 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০ জন উপ-সচিব ও চারজন উপজেলা নির্বাহী কর্মকর্তার পদে রদবদল হয়েছে। এছাড়া একজন জেলা প্রশাসককে প্রত্যাহার করে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত এবং একজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে। মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয় এসব রদবদল, প্রত্যাহার ও নিয়োগের আদেশ দেয়। নাটোরের জেলা প্রশাসক (ডিসি) বেগম শাহীন আহমেদ চৌধুরীকে প্রত্যাহার করে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের উপ-সচিব মজিবুর রহমান তার স্থলাভিষিক্ত হয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব সুজায়েত উল্যাকে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) উপ-পরিচালক, ওএসডি উপ-সচিব মোহাম্মদ মাহফুজুল হককে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের পরিচালক, সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপ-সচিব আজিজার রহমান মোল্যাকে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিচালক, সৈয়দ লোকমান আহমদকে পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক, সরকারি যানবাহন অধিদপ্তরের উপ-পরিচালক (সড়ক) শেখ আতাহার হোসেনকে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক, স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত ওএসডি উপ-সচিব মশিউর রহমানকে বন্যা কবলিত প্রাথমিক বিদ্যালয় পুনর্নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক, অর্থ বিভাগের উপ-সচিব এমএ নেছার হোসেন আজাদকে বাংলাদেশ পল্লী উন্নয়ন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বিআরডিটিআই) পরিচালক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আবদুল খালেককে বাংলাদেশ ইউনেস্কো কমিশনের সচিব, আইএমইডি'র পরিচালক হিসেবে বদলির আদেশাধীন মো. ইসমাইলকে জাতীয় সংসদ সচিবালয়ের উপ-সচিব, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপ-সচিব জগন্নাথ দাস খোকনকে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের পরিচালক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব মানবেন্দ্র ভৌমিককে প্রাইভেটাইজেশন কমিশনের সচিব হিসেবে প্রেষণে নিয়োগ ও পদায়ন করা হয়েছে। ওএসডি উপ-সচিব মনোয়ারুল ইসলামকে কৃষি মন্ত্রণালয়ে, ওএসডি উপ-সচিব ইসমত আরা জাহানকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে, ওএসডি উপ-সচিব মোহাম্মদ এনামুল হক এনাকে বাণিজ্য মন্ত্রণালয়ে, জাতীয় সংসদ সচিবালয়ের উপ-সচিব এনএম জাহাঙ্গীর হোসেনকে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি উপ-সচিব সেলিম আখতারকে ভূমি মন্ত্রণালয়ে, বাংলাদেশ বেটার বিজনেস ফোরামের পরিচালক হিসেবে সংযুক্ত ওএসডি উপ-সচিব মতিয়ার রহমানকে অর্থ বিভাগে ও সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপ-সচিব জাহিদুর রহমানকে অর্থ বিভাগের উপ-সচিব হিসেবে পদায়ন এবং খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ভবেশ চন্দ্র পোদ্দারকে কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে। বগুড়া সদরের ইউএনও শেফিনা বেগমকে যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) নিয়োগ করা হয়েছে। এদিকে সুনামগঞ্জের শাল্লার ইউএনও এসএম শাহ হাবিবুর রহমান হাকিমকে টাঙ্গাইলের দেলদুয়ার, ময়মনসিংহের ফুলবাড়িয়ার ইউএনও আবুল ইসলামকে সুনামগঞ্জের শাল্লা, লালমনিরহাটের হাতিবান্ধার মোহাম্মদ লুৎফর রহমানকে ময়মনসিংহের ফুলবাড়িয়া এবং বগুড়া শিবগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আশরাফুজ্জামানকে হাতিবান্ধার ইউএনও নিয়োগ করা হয়েছে। গত ১৬ মার্চ ১৭ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগের আদেশে চাঁপাই-নবাবগঞ্জের জেলা প্রশাসকের দায়িত্ব পাওয়া মজিবুর রহমানের নিয়োগের আদেশ বাতিল করা হয়েছে। এছাড়াও রাজশাহীর জেলা প্রশাসক শেফাউল করিমকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত এবং চাঁপাই-নবাবগঞ্জের জেলা প্রশাসক সিরাজুল হক খানকে রাজশাহীর জেলা প্রশাসক নিয়োগের আদেশটিও বাতিল করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/২১৫১ঘ.