২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আপিল বিভাগের অবকাশকালীন বেঞ্চ গঠন

অবকাশকালীন সময়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয় নিষ্পত্তির জন্য বেঞ্চ গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2009, 03:38 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবকাশকালীন সময়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয় নিষ্পত্তির জন্য বেঞ্চ গঠন করা হয়েছে। এক সরকারি তথ্যবিবরণীতে মঙ্গলবার বলা হয়, প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন অবকাশকালীন বেঞ্চ গঠন করেন। সুপ্রিম কোর্টে ছুটি শুরু হচ্ছে আগামী ২৯ মার্চ। চলবে ২ এপ্রিল পর্যন্ত। এসময় আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়গুলো এই বেঞ্চে নিষ্পত্তি করা হবে। তথ্যবিবরণীতে বলা হয়, বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান আগামী ৩১ মার্চ সকাল সাড়ে ১০টা থেকে চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/টিআর/২১৩৬ঘ.