২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ভিশন-২০২১' সফল করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান

মহাজোটের নির্বাচনী প্রতিশ্র"তি ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে 'ভিশন-২০২১' সফল করতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2009, 02:37 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

রাজশাহী, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহাজোটের নির্বাচনী প্রতিশ্র"তি ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে 'ভিশন-২০২১' সফল করতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানানো হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত 'বর্তমান সরকারের দিন বদলের সনদ: ভিশন-২০২১' শীর্ষক মতবিনিময় সভায় রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ বক্তারা এ আহবান জানান। রাজশাহী জেলা প্রশাসন ও জেলা তথ্য অধিদপ্তর আয়োজিত সভায় রাজশাহীর মেয়র বলেন, "ভিশন-২০২১ সফল করতে সবাইকে নিঃস্বার্থভাবে আত্মনিয়োগ করতে হবে। মহাজোট সরকারের পর আগামীতে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন তাদেরকে অবশ্যই দেশ ও জাতির স্বার্থে কাজ করে যেতে হবে। তবেই দেশের উন্নতি হবে।" গণযোগাযোগ অধিদপ্তরের ১৫ দিনব্যাপী বিশেষ প্রচারাভিযান উপলক্ষে আয়োজিত সভায় মেয়র লিটন বলেন, "আগামী প্রজন্মকে একটি সুন্দর ও সুখী বাংলাদেশ উপহার দিতে হলে আমাদেরকে একটি নিদিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। আর এ জন্য ভিশন-২০২১ বাস্তবায়ন করা জরুরি।" এ লক্ষ্য অর্জনে সবাইকে দল-মত নির্বিশেষে কাজ করার আহ্বান জানিয়ে তিনি। জেলা প্রশাসক শেফাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন- রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু বাক্কার, স্থানীয় পত্রিকা দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, রাজশাহী কৃষি স