২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার ২০ থানার ওসিসহ পরিদর্শক পদের ৩৭ জন বদলি

ঢাকার ২০ টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের পরিদর্শক পদের ৩৭ কর্মকর্তাকে বুধবার বদলি করা হয়েছে। বুধবার দুপুরে পুলিশ সদর দপ্তরের পাঠানো ঘোষণায় এ সিদ্ধান্ত জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2009, 02:27 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার ২০ টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের পরিদর্শক পদের ৩৭ কর্মকর্তাকে বুধবার বদলি করা হয়েছে। বুধবার দুপুরে পুলিশ সদর দপ্তরের পাঠানো ঘোষণায় এ সিদ্ধান্ত জানানো হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খান মো. সিরাজুল ইসলামকে রাজশাহী রেঞ্জে, মো.ফাউঝুল কবিরকে খুলনা রেঞ্জে, মীর রেজাউল হোসেনকে খুলনা রেঞ্জে, মিজানুর রহমানকে চট্টগ্রাম রেঞ্জে, নিজামউদ্দিন হাওলাদারকে খুলনা রেঞ্জে, আনিছুর রহমানকে রাজশাহী রেঞ্জে, সৈয়দ মোহসিনুল হককে ঢাকা রেঞ্জে, মইনউদ্দিন খানকে সিলেট রেঞ্জে, আব্দুল হান্নানকে রাজশাহী রেঞ্জে, সৈয়দ নজরুল ইসলামকে ঢাকা রেঞ্জে, নাসিরউদ্দিন মন্ডলকে রাজশাহী রেঞ্জে, নূর হোসেনকে খুলনা রেঞ্জে, মহিউদ্দিন আহম্মেদকে চট্টগ্রাম রেঞ্জে, আব্দুল মমীনকে ঢাকা রেঞ্জে, কামরুল হককে ঢাকা এসবিতে,সালাহউদ্দিন আরশেদকে চট্টগ্রাম রেঞ্জে, আব্দুর রহমানকে ঢাকা রেঞ্জে, আফিজুল ইসলামকে সারদা পুলিশ একাডেমিতে, মাহবুব আলম খানকে ঢাকা রেঞ্জে ও শফিকুল ইসলাম শিকদারকে ঢাকা সিআইডিতে বদলি করা হয়েছে। অন্যদিকে গাইবান্ধার পরিদর্শক এসএম শিবলী নোমান, নরসিংদীর আব্দুল মান্নান, রাজবাড়ীর মাহবুবুর রহমান, সারদা পুলিশ একাডেমির নাজিমউদ্দিন, খুলনার আনিছুর রহমান, ময়মনসিংহের জমিরউদ্দিন, ফেনীর মাইনুল আফছার, চট্টগ্রামের মো. ঈসমাইল, ঢাকা এসবির আব্দুল মালেক, কুমিল্লার সামছুদ্দিন ছালেহ আহম্মেদ চৌধুরী, নারায়ণগঞ্জের নাসির আহমেদ শিকদার, শেরপুরের কামরুল আলম মোল্লা এবং ঢাকা সিআইডির রমজান আলীকে ডিএমপিতে বদলি করা হয়েছে। বদলিকৃতদের আগামী ৪ এপ্রিলের মধ্যে কর্মস্থলে যোগ দিতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসকে/২০১৭ঘ.