২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওসমানী মেডিকেল কলেজ ছাত্রের আত্মহত্যা

সিলেট ওসমানী মেডিকেল কলেজের এমবিবিএস চতুর্থ বর্ষের এক ছাত্র বুধবার দুপুরে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। সাইদুর রহমান দুর্জয় (২৩) নামের ওই ছাত্র শহীদ ডা. শামসুদ্দিন ছাত্রাবাসে তার নিজের ১০৫ নম্বর কক্ষে ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যা করেন। তার বাড়ি গাজীপুর জেলার টঙ্গিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2009, 02:28 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

সিলেট, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট ওসমানী মেডিকেল কলেজের এমবিবিএস চতুর্থ বর্ষের এক ছাত্র বুধবার দুপুরে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। সাইদুর রহমান দুর্জয় (২৩) নামের ওই ছাত্র শহীদ ডা. শামসুদ্দিন ছাত্রাবাসে তার নিজের ১০৫ নম্বর কক্ষে ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যা করেন। তার বাড়ি গাজীপুর জেলার টঙ্গিতে। সিলেট কোতয়ালী থানার উপ-পরিদর্শক বারেক আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘুমের বড়ি খেয়ে দুর্জয় আত্মহত্যা করেছেন। এ ঘটনায় পুলিশ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে।" সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. এম এ আহবাব বলেন, "আমরা তার গ্রামের বাড়িতে খবর দিয়েছি। লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।" সাইদুর রহমান দুর্জয়ের সহপাঠী জালাল আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্জয় প্রায় দু'বছর ধরে অনিদ্রা রোগে ভুগছিলেন। বুধবার ক্লাস ও পরীক্ষায় অংশ নিয়ে ছাত্রাবাসে ফিরে তিনি ৫০ থেকে ৬০টি ঘুমের (প্রতিটি ৪০ মিলিগ্রামের) ট্যাবলেট খায়। তিনি বলেন, বেলা সাড়ে ১২টার দিকে সহপাঠীদের কাছে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে দুর্জয় জানান, এক ঘণ্টার মধ্যে তার মৃত্যু হবে। এছাড়া তিনি একটি চিরকুট লিখে গেছেন বলে জানিয়ে জালাল বলেন, এতে লেখা রয়েছে, "আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নন।" খবর পেয়ে সহপাঠীরা ছাত্রাবাসে গিয়ে দেখে দুর্জয় তার বিছানায় অজ্ঞান হয়ে পড়ে আছেন। হাসপাতালে ভর্তির পর বেলা সোয়া দু'টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/২০২০ ঘ.