সাভার, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের সময় ঢাকা-আরিচা মহাসড়ক এবং নবীনগর-কালিয়াকৈর সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বুধবার একথা জানিয়ে বলেন, নিরাপত্তাগত কারণে রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতক্ষণ ওই এলাকায় থাকবেন ততক্ষণ ওই দুটি মহাসড়কে যান চলাচল বন্ধ থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২১৩৯ঘ.
bdnews24