২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৯ ডিসেম্বরের নির্বাচনে কোনো কারচুপি হয়নি: ইইউ

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন বলেছে, গত ২৯ ডিসেম্বরের নির্বাচনে কোনো কারচুপি হয়নি। নির্বাচন সম্পর্কে মিশনের চূড়ান্ত রিপোর্ট উপস্থাপনের সময় ইইউ পর্যবেক্ষণ মিশন প্রধান আলেক্সান্ডার গ্রাফ ল্যাম্বসডর্ফ বুধবার নগরীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে বলেন, "বাংলাদেশের গত সাধারণ নির্বাচন 'ব্যাপকভাবে' আন্তর্জাতিক মানসম্পন্ন হয়েছে। ইইউ মিশন এই নির্বাচনে কোনো কারচুপির প্রমাণ পায়নি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2009, 03:38 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন বলেছে, গত ২৯ ডিসেম্বরের নির্বাচনে কোনো কারচুপি হয়নি। নির্বাচন সম্পর্কে মিশনের চূড়ান্ত রিপোর্ট উপস্থাপনের সময় ইইউ পর্যবেক্ষণ মিশন প্রধান আলেক্সান্ডার গ্রাফ ল্যাম্বসডর্ফ বুধবার নগরীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে বলেন, "বাংলাদেশের গত সাধারণ নির্বাচন 'ব্যাপকভাবে' আন্তর্জাতিক মানসম্পন্ন হয়েছে। ইইউ মিশন এই নির্বাচনে কোনো কারচুপির প্রমাণ পায়নি।" তিনি বলেন, "বলতে গেলে এ নির্বাচনে কোনো কারচুপি হয়নি। এ নির্বাচনের উল্লেখযোগ্য বৈশিষ্ট হচ্ছে - এর পেশাদারিত্ব, স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা। নির্বাচনের ফলাফল থেকে এটাই প্রতীয়মান হয় যে এতে বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে।" ল্যাম্বসডর্ফ নির্বাচন কমিশনের ভূমিকার প্রশংসা করে বলেন, কমিমন নিরপেক্সবাবে তার দায়িত্ব পালন করেছে। এই মিশন নবম সংসদ নির্বাচন পূর্ব ও নির্বাচন পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করে। গত ৩১ জানুয়ারি তারা নির্বাচন সম্পর্কে তাদের প্রাথমিক পর্যবেক্ষণ রিপোর্ট পেশ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এইচএ/২১৩০ঘ.