২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক আব্বাসউদ্দিন আফসারির নামাজে জানাজা অনুষ্ঠিত

দৈনিক ইত্তেফাকের সাংবাদিক আব্বাসউদ্দিন আফসারীর নামাজে জানাজা বুধবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রবীণ এ সাংবাদিক মারা যান। ইত্তেফাকের শিফট ইন চার্জ এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আফসারী দীর্ঘদিন ধরে লিভারের জটিলতায় ভুগছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2009, 03:02 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

ঢাকা মার্চ ২৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক ইত্তেফাকের সাংবাদিক আব্বাসউদ্দিন আফসারীর নামাজে জানাজা বুধবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রবীণ এ সাংবাদিক মারা যান। ইত্তেফাকের শিফট ইন চার্জ এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আফসারী দীর্ঘদিন ধরে লিভারের জটিলতায় ভুগছিলেন। আব্বাসউদ্দিন আফসারীর মৃত্যুতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) পৃথক শোকবাণীতে শোক প্রকাশ ও তার রুহের মাগফেরাত কামনা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএল/এসকে/২০৫৬ঘ.