২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় আটক ৪ জন ১০ দিনের রিমান্ডে

ভোলার বোরহানউদ্দিন উপজেলার গ্রিন ক্রিসেন্ট মাদ্রাসা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ আটক চারজনকে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2009, 09:26 AM

Updated : 26 Aug 2022, 11:14 AM

ভোলা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার বোরহানউদ্দিন উপজেলার গ্রিন ক্রিসেন্ট মাদ্রাসা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ আটক চারজনকে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এরা হচ্ছে- মাদ্রাসার 'প্রশিক্ষক' রাসেল (৩০), তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার) হামিদ (৩০), আবুল কালাম (৩২) ও জসিম (৩৫)। বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ মঙ্গলবার এদের আটক করে র‌্যাব। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় মামলার তদন্ত কর্মকর্তা বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম আটক চারজনকে ভোলার মুখ্য বিচারিক হাকিম মো. জাকারিয়ার আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত তা মঞ্জুর করে। র‌্যাব-৮ এর উপ-সহকারী পরিচালক মো. আলী বাদী হয়ে গ্রেপ্তার চারজনসহ ১০জনকে আসামি করে বুধবার বোরহানউদ্দিন থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/জিএনএ/১৫২৬ ঘ.