২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে কষ্টি পাথরের কৃষ্ণমূর্তি উদ্ধার

মৌলভীবাজারের রাজনগর উপজেলা সদরের দত্ত গ্রাম থেকে বৃহস্পতিবার রাতে শত বছরের পুরনো কষ্টি পাথরের একটি কৃষ্ণমূর্তি উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2009, 10:42 AM

Updated : 26 Aug 2022, 11:14 AM

মৌলভীবাজার, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মৌলভীবাজারের রাজনগর উপজেলা সদরের দত্ত গ্রাম থেকে বৃহস্পতিবার রাতে শত বছরের পুরনো কষ্টি পাথরের একটি কৃষ্ণমূর্তি উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দত্ত গ্রামের একটি ফলদ বাগানের মাটি খুঁড়ে পরিত্যক্ত অবস্থায় পলিথিন দিয়ে মোড়ানো এক কেজি চারশ' গ্রাম ওজনের মূর্তিটি উদ্ধার করা হয়।" মূর্তিটির আনুমানিক বাজারমূল্য দেড় কোটি টাকা বলে জানান র‌্যাব কর্মকর্তা। রাজনগর থানায় একটি সাধারন ডায়েরি (জিডি) করে উদ্ধারকৃত মূর্তিটি পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৬৪৩ ঘ.