২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর বাস টার্মিনালে ১৪৪ ধারা

সাধারণ সভা নিয়ে ফরিদপুর মটর শ্রমিক ইউনিয়নের দু'টি গ্র"পের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় পৌর বাস টার্মিনাল এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2009, 05:16 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

ফরিদপুর, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাধারণ সভা নিয়ে ফরিদপুর মটর শ্রমিক ইউনিয়নের দু'টি গ্র"পের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় পৌর বাস টার্মিনাল এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। এতে ওই এলাকায় কোনো সভা, সমাবেশ ও মিছিল করা যাবে না। তবে বাস ও যাত্রীদের স্বাভাবিক চলাচলে কোনো বিধি নিষেধ আরোপ করা হয়নি। ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়ারেছ আলী মিয়া বলেন, "আগামীকাল (শনিবার) ফরিদপুর মটর শ্রমিক ইউনিয়নের (১০৫৫) সাধারণ সভা নিয়ে তারা দু'টি গ্র"পে বিভক্ত হয়ে পড়ে। এ নিয়ে উত্তেজনা ও সংঘর্ষের আশঙ্কায় জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।" তিনি আরও বলেন, এর পরপরই জেলা প্রশাসন ইউনিয়নের নেতাদের সঙ্গে একটি সমঝোতা বৈঠকে বসে। এতে সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রশাসনের পক্ষ থেকে একটি এড হক কমিটি গঠন করা হবে। পরে সুবিধামতো সময়ে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে। এ ব্যাপারে ইউনিয়নের সভাপতি হাসিবুল হাসান লাবলু বলেন, "জেলা প্রশাসনের মাধ্যমে আমাদের মধ্যে একটি সমঝোতা হয়েছে। আপাতত একটি এড হক কমিটি গঠন করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/২৩১৩ ঘ.