২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে নির্মাণাধীন সূতা কারখানায় আগুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার গিলার চালা এলাকায় শুক্রবার দুপুরে নোমান গ্র"পের নির্মাণাধীন প্রতিষ্ঠান জোবায়ের স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2009, 01:33 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

গাজীপুর, ২৭ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরের শ্রীপুর উপজেলার গিলার চালা এলাকায় শুক্রবার দুপুরে নোমান গ্র"পের নির্মাণাধীন প্রতিষ্ঠান জোবায়ের স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস ও কারখানা কর্তৃপক্ষ জানায়, ভবনের তিনতলায় ওয়েলডিং করার সময় আগুন ধরে যায়। গাজীপুর, টঙ্গী ও ভালুকা ফায়ার স্টেশন থেকে দমকল বাহিনীর সদস্যরা এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ফায়ার সার্ভিস ও পুলিশ কর্মকর্তারা জানান, দুপুর পৌনে ১টার দিকে তিনতলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। এ সময় নির্মাণ ও অন্যান্য অধিকাংশ শ্রমিক কর্মচারী জুম্মার নামাজের জন্য কারখানার বাইরে অবস্থান করছিলেন। আগুন লাগার খবর শুনে শ্রমিক-কর্মচারী ও আশপাশের লোকজন কারখানায় ছুটে আসে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। জোবায়ের স্পিনিংয়ের মহাব্যবস্থাপক আব্দুর রউফ সাংবাদিকদের বলেন, "তৃতীয় তলায় ওয়েলডিংয়ের কাজ চলছি। ওই তলায় কুলিং প্লান্ট স্থাপনের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি মজুত ছিল। আগুনে ওই তলায় রাখা সব মালামাল পুড়ে গেছে। এতে আনুমানিক দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। আব্দুর রউফ বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওয়েলডিং থেকে আগুন লেগেছে।" একই ধারণা গাজীপুর ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক রফিকুল ইসলামের। তিনি বলেন, গাজীপুর, টঙ্গী ও ভালুকা ইউনিট বেলা আড়াইটার দিকে আগুন আয়ত্বে আনতে সক্ষম হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩১ ঘ.