২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী দায়িত্ব ঠিকভাবে পালন করুন: সিইসি

নির্বাচনী দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা। তিনি বলেন, "এখন নির্বাচন কমিশন কারো অধীনে নেই। আপনাদের দায়িত্ব ঠিকভাবে পালন করবেন। না করলে মোনাফেকী কাজ হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2009, 10:07 AM

Updated : 26 Aug 2022, 11:15 AM

বগুড়া, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নির্বাচনী দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা। তিনি বলেন, "এখন নির্বাচন কমিশন কারো অধীনে নেই। আপনাদের দায়িত্ব ঠিকভাবে পালন করবেন। না করলে মোনাফেকী কাজ হবে।" ২ এপ্রিল উপনির্বাচন সামনে রেখে শনিবার দুপুরে বগুড়ার শাজাহানপুর উপজেলা মিলনায়তনে প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কথা বলেন। তিনি বলেন, "জনগণ এবং যারা নির্বাচনে অংশ নেবেন তারা সবাই সহযোগিতা করলে অবাধ, সুষ্ঠু নির্বাচন কোন বাধা হবে না। নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে প্রতিটি নির্বাচনী এলাকায় ১০ জন করে কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তারা ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করবেন। কোন অনিয়ম চোখে পড়লে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্টদের জানাবেন।" সিইসি বলেন, "২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে উপ-নির্বাচনের পার্থক্য আছে। জাতীয় সংসদ নির্বাচনের সময় ছিল তত্ত্বাবধায়ক সরকার। এখন একটা রাজনৈতিক সরকার আছে। বাস্তবতাটা হলো প্রশাসনের উপর রাজনৈতিক সরকারের চাপ থাকে। এ জন্য নির্বাচন কমিশনের কর্মকর্তাদের দিয়ে উপ-নির্বাচন করানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা।" ভোট গ্রহণ ও গণনার সতর্ক নজর রাখার ওপর গুরুত্বারোপ করে সিইসি বলেন, "ভোটগ্রহণ ও গণনার ওপর তীক্ষ