ফেনী, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফেনীতে চালককে খুন করে সিএনজি চালিত অটোরিকশা নিয়ে গেছে ছিনতাইকারীরা। এ নিয়ে জেলায় গত এক মাসে তিনজন চালককে খুন করে গাড়ি ছিনতাই করল দুর্বৃত্তরা।
শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী সদর উপজেলার ফাজিলপুরের পূর্ব রাজনগর এলাকা থেকে চালক আবদুল মাহবুব মিন্টুর (২৫) লাশ উদ্ধার করা হয়েছে।
মিন্টুর দাগনভূঞা উপজেলার জয়নারায়ণপুর গ্রামের আবদুল আজিজের ছেলে।
শনিবার বিকেলে ফেনী সদর হাসপাতাল মর্গে পরিবারের সদস্যরা মিন্টুর লাশ শনাক্ত করে। অটোরিকশার মালিক সুলতান আহমেদ বাদী হয়ে ফেনী সদর থানায় একটি মামলা করেছেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, মিন্টু শুক্রবার বিকালে অটোরিকশা নিয়ে (ফেনী-থ-১১-০৭৮৩) নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে হত্যা করে এবং লাশ ফাজিলপুর ফেলে দিয়ে অটোরিকশা নিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৯ ঘ.
bdnews24