গোপালগঞ্জ, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিপুল আনন্দ-উচ্ছাস, নাচ-গান, কেক কাটা ও উপহার প্রদানের মধ্য দিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক বেসরকারি সংস্থার আয়োজনে বঞ্চিত শিশু-কিশোরের জন্মদিন পালন চলছে।
রোববার শুরু হয়ে সম্মিলিত জন্মদিনের এ অনুষ্ঠান চলবে বৃহস্পতিবার পর্যন্ত। এতে পাঁচদিনে উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় সাড়ে তিন হাজার শিশু-কিশোর অংশ নিচ্ছে। ৫/৬ বছর থেকে শুরু করে ১২/১৩ বছরের ছেলেমেয়েরা এ আনন্দে যোগ দেয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন এই উৎসবের আয়োজন করেছে। জন্মদিন করার সামর্থ্য যাদের নেই এমন পরিবারের শিশু-কিশোরদের জন্য এ উৎসব।
ব্যতিক্রমী এ জন্মদিন উৎসবে প্রতিদিনের অনুষ্ঠানে থাকছে প্রত্যেক শিশুর জন্য জন্মদিনের উপহার সামগ্রী, খাবার প্যাকেট, কেক কাটা, নাচ, গান ও আবৃত্তি। এছাড়া রয়েছে আলোচনা সভা।
উৎসবের প্রথমদিন রোববার ছিল ঘাঘর ইউনিয়নের শিশু-কিশোরদের অনুষ্ঠান। কোটালীপাড়া কমল কুঁড়ি বিদ্যানিকেতন মাঠে তাদের জন্মদিন উৎসব শুরু হয়।
বিকেলে শুরু হয়ে চলে রাত সাড়ে ৮টা পর্যন্ত।
উদ্বোধনী দিনে ওয়ার্ল্ড ভিশনের কোটালীপাড়া এডিপি ম্যানেজার ডমিনিক সেন্টু গোমেজের সভাপতিত্বে অনুষ্ঠানে কোটালীপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, সংস্থার ইনস্ট্রাকটর সাইদুর রহমান, শিক্ষক মো. সরোয়ার হোসেন তালুকদার, সাংবাদিক মাহবুব হোসেন সারমাত, প্রকল্প পরিচালক সম্রাট সেরাও, ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার প্রমখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান পরিচালনা করে শিশু মাইকেল রত
bdnews24