ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশ যেতে আগ্রহীদের ঋণ সহায়তা দিতে 'প্রবাসী ব্যাংক' স্থাপনের প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে হাসিনার সঙ্গে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি প্রতিনিধি দল দেখা করতে গেলে তিনি একথা জানান।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডিসিসিআই সভাপতি জাফর ওসমান।
হাসিনা বলেন, "প্রবাসী ব্যাংক দরিদ্রদের বিদেশে যাওয়ার ফি ও অন্যান্য খরচের যোগান দেবে। বিদেশে কাজ করে অর্থ উপার্জনের মাধ্যমে তারা এ ঋণ শোধ করতে সক্ষম হবে।"
সরকার দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে কাজ করে যাবে বলেও জানান তিনি।
এছাড়া দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রেখে জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জনে সরকারের সহযোগিতায় ব্যবসায়ী স
bdnews24