ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ ২৪ ডটকম)- সম্পদের তথ্য গোপনের মামলায় সাবেক সহকারী মহা পুলিশ পরিদর্শক সৈয়দ বজলুল করিমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এটি দাখিল করেন দুদকের সহকারী পরিচালক এম. আখতার হামিদ ভূঁইয়া।
২০০২ সালের ৩১ অক্টোবর রমনা থানায় তৎকালীন দুনীতি দমন ব্যুরোর কর্মকর্তা আবদুস সোবহান মামলাটি করেন।
মামলায় আয় বহির্ভূত ৮৪ লাখ ১৮ হাজার ৯০৮ টাকা অর্জন এবং ১ কোটি ৬ লাখ ৩৬ হাজার ৬৭৫ টাকা গোপন করার অভিযোগ আনা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২০৪১ঘ.
bdnews24