২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাইফেলস সিকিউরিটি ইউনিট সদস্যরা কর্মকর্তা হত্যায় জড়িত?

রাইফেলস্ সিকিউরিটি ইউনিটের (আরএসইউ) সদস্যরা ২৫ ফেব্র"য়ারি সেনা কর্মকর্তাদের হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে বলে মত প্রকাশ করেছেন এক সেনা কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2009, 03:10 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ ২৪ ডটকম) - রাইফেলস্ সিকিউরিটি ইউনিটের (আরএসইউ) সদস্যরা ২৫ ফেব্র"য়ারি সেনা কর্মকর্তাদের হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে বলে মত প্রকাশ করেছেন এক সেনা কর্মকর্তা। সোমবার বিকালে সেনা বাহিনীর পক্ষে মেজর মো. আব্দুল আউয়াল সাংবাদিকদের বিডিআর সদর দপ্তরের বিভিন্ন ঘটনাস্থল ঘুরে দেখান। রাইফেল পরিবার কল্যাণ সমিতি কার্যালয়ে উদ্ধার করা অস্ত্র গোলাবারুদের সঙ্গে আরইউএস এর ব্যবহৃত ওয়ারলেস সেট ও অস্ত্র দেখান তিনি। মেজর আউয়াল সাংবাদিকদের জানান, আরইউএস এর কোন সদস্যের খোঁজ পাওয়া যাচ্ছেনা। তাদের কাউকে হত্যা করা হয়েছে আর অন্যরা পালিয়ে গেছে। তিনি বলেন, "যারা এসব ঘটনার আগাম সংবাদ দিয়ে থাকেন তারাই এর সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।" আরইউএসএর কতজন সদস্য বিডিআর সদর দপ্তরে কর্মরত ছিলেন তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি এ কর্মকর্তা। বিডিনিউজ ২৪ ডটকম /এলএইচ/এসকে/২১০৫ঘ.