২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএমএমইউ শীর্ষ নেতৃত্বের পদত্যাগ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক মো. নজরুল ইসলাম, উপ উপাচার্য অধ্যাপক চৌধুরী আলী কাউসার, মোহাম্মদ কামাল এবং কোষাধ্যক্ষ রুহুল আমিন মিয়া রোববার দুপুরে পদত্যাগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2009, 08:36 AM

Updated : 26 Aug 2022, 11:13 AM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক মো. নজরুল ইসলাম, উপ উপাচার্য অধ্যাপক চৌধুরী আলী কাউসার, মোহাম্মদ কামাল এবং কোষাধ্যক্ষ রুহুল আমিন মিয়া রোববার দুপুরে পদত্যাগ করেছেন। তারা সবাই দুপুর ২টা ২০ মিনিটে পদত্যাগপত্র স্বাস্থ্য সচিবের কাছে পাঠিয়ে দেন। পদত্যাগকারী উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''ব্যক্তিগত কারণে আমিসহ আমার সহকর্মীরা পদত্যাগ করেছি। পদত্যাগপত্র স্বাস্থ্য সচিবের কাছে ফ্যাক্স মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়েছে।" তত্ত্বাবধায়ক সরকার আমলে এরা সকলে নিয়োগ লাভ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএম/জিএনএ/১৪৩৬ ঘ.