২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে মৌসুমের প্রথম বৃষ্টি হয়েছে

জামালপুর ও শেরপুরে মৌসুমের প্রথম বৃষ্টি হয়েছে শনিবার রাতে। এতে উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর আগে দেশের আরো কয়েকটি স্থানেও বৃষ্টি হয় বলে আবহাওয়া দপ্তর জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2009, 07:19 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

শেরপুর, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামালপুর ও শেরপুরে মৌসুমের প্রথম বৃষ্টি হয়েছে শনিবার রাতে। এতে উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর আগে দেশের আরো কয়েকটি স্থানেও বৃষ্টি হয় বলে আবহাওয়া দপ্তর জানায়। শনিবার রাত ১০টায় শেরপুর শহর ও আশপাশের এলাকায় বৃষ্টি শুরু হয়। চলে ২০ মিনিট ধরে। প্রথমে হয় বজ্রসহ শিলাবৃষ্টি। তারপর নামে মুষলধারে। এদিকে জামালাপুরেও শিলা বৃষ্টি হয়েছে বলে জামালপুর প্রতিনিধি জানান। আবহাওয়া অধিদপ্তরের ডিউটি এসিস্টেন্ট আব্দুল আলীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এর আগে শ্রীমঙ্গল, ময়মনসিংহসহ কয়েকটি স্থানে বৃষ্টি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/১১৫৯ ঘ.