২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঙ্গালিনী সুফিয়াসহ অনেকের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর আশ্বাস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের সমস্যার কথা শুনে তা সমাধানের আশ্বাস দিয়েছেন। শেখ হাসিনার সঙ্গে এদিন যারা দেখা করে নিজেদের সমস্যার কথা জানান তাদের মধ্যে ছিলেন কণ্ঠশিল্পী কাঙ্গালিনী সুফিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2009, 04:10 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের সমস্যার কথা শুনে তা সমাধানের আশ্বাস দিয়েছেন। শেখ হাসিনার সঙ্গে এদিন যারা দেখা করে নিজেদের সমস্যার কথা জানান তাদের মধ্যে ছিলেন কণ্ঠশিল্পী কাঙ্গালিনী সুফিয়া। সাধারণ মানুষের সঙ্গে শনিবারের নির্ধারিত সাক্ষাতে আওয়ামী লীগ সভানেত্রী তার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তাদের সঙ্গে দেখা করেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের জানান, কণ্ঠশিল্পী কাঙ্গালিনী সুফিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তার চিকিৎসার জন্য সাহায্যের আবেদন করেন। প্রধানমন্ত্রী তাকে সহায়তার আশ্বাস দেন। জনপ্রিয় এ লোকগানের শিল্পী বেশ কিছুদিন ধরে অসুস্থ। শেখ হাসিনা তার রাজনৈতিক কার্যালয়ে আসেন বিকেল সাড়ে ৫টায়। তার দর্শনপ্রার্থীরা বেশ আগে থেকেই সেখানে জড়ো হন। মিলন ও মাহবুব নামে অন্ধ দুই ভাই শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। এর মধ্যে মাহবুব আসেন তার যোগ্যতা অনুযায়ী একটি চাকরির আবেদন নিয়ে। সন্দ্বীপ থেকে মোশাররফ আসেন তার ছেলের চিকিৎসার সাহায্যের জন্য। সুন্দরগঞ্জ থেকে মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান আসেন শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার জন্য। সুনামগঞ্জের আব্দুর রাজ্জাক আসেন আর্থিক সাহায্যের আবেদন নিয়ে। অটোরিকশা চালক আব্দুস সালামের চাওয়া ছিল তার উচ্চ মাধ্যমিক পাশ করা ছেলের লেখাপড়া অব্যাহত রাখার জন্য সাহায্য। বাফুফে প্রতিনিধিদলের সাক্ষাত পরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি সালাউদ্দিন, সিনিয়র সহ সভাপতি আবদুস সালাম মুর্শেদী, সহ সভাপতি বাদল রায়, সদস্য হারুনুর রশিদসহ সংগঠনটির একটি প্রতিনিধি দল শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন। বেরিয়ে যাওয়ার সময় হারুনুর রশিদ সাংবাদিকদের জানান, সিটিসেল সুপার কাপের ফাইনাল খেলায় শেখ হাসিনাকে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানাতেই তারা সেখানে গিয়েছিলেন। প্রধানমন্ত্রী তাদের আশ্বস্ত করেছেন, সময় বের করতে পারলে তিনি প্রধান অতিথি হবেন। এর আগে গত শনিবার সন্ধ্যায় হাসিনা তার রাজনৈতিক কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনা গত ৩১ জানুয়ারি ও ৭ ফেব্র"য়ারি এই দুই শনিবার নিজের এলাকা গোপালগঞ্জসহ কয়েকটি জেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন ও মুক্তিযোদ্ধাসহ স্থানীয় পর্যায়ের অনেকের সঙ্গে সাক্ষাত করেন। ৭ ফেব্র"য়ারি প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেছিলেন, প্রধানমন্ত্রী প্রতি শনিবার দলীয় নেতা-কর্র্মীসহ সর্বস্তরের মানুষের সঙ্গে কথা বলতে চেষ্টা করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/ডিডি/টিআর/এসকে/২২১০ঘ.