২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিগগিরই জাতীয় কাউন্সিল করবে বিএনপি: নজরুল

দলের সব পর্যায়ে নির্বাচিত কমিটি করে এ বছর শিগগিরই জাতীয় কাউন্সিল করবে বিএনপি। শনিবার দলের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম খান সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন,'' দলের সব পর্যায়ে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করে যথা শিগগির সম্ভব আমরা জাতীয় কাউন্সিল করব। নতুন আরপিও আইন অনুযায়ী ২৫ জুলাইয়ের মধ্যে কাউন্সিল অনুষ্ঠানের নির্বাচন কমিশনের দেওয়া বাধ্যবাধকতা মাথায় রেখে বিএনপির স্থায়ী কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে- কবে দলের কাউন্সিল হবে।''

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2009, 07:56 AM

Updated : 26 Aug 2022, 11:13 AM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের সব পর্যায়ে নির্বাচিত কমিটি করে এ বছর শিগগিরই জাতীয় কাউন্সিল করবে বিএনপি। শনিবার দলের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম খান সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন,'' দলের সব পর্যায়ে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করে যথা শিগগির সম্ভব আমরা জাতীয় কাউন্সিল করব। নতুন আরপিও আইন অনুযায়ী ২৫ জুলাইয়ের মধ্যে কাউন্সিল অনুষ্ঠানের নির্বাচন কমিশনের দেওয়া বাধ্যবাধকতা মাথায় রেখে বিএনপির স্থায়ী কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে- কবে দলের কাউন্সিল হবে।'' শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান আরও জানান, তুণমূল পর্যায়ে যুগ্ম মহাসচিবের নেতৃত্বাধীন ৬টি কমিটির প্রতিবেদন রোববারের মধ্যে চেয়ারপার্সনের কাছে জমা দেওয়া হবে। ওই সব প্রতিবেদনে তৃণমূল পর্যায় অর্থাৎ উপজেলা, থানা ও পৌরসভার নেতাদের মতামতগুলো পর্যালোচনা করে সম্ভাব্য করণীয় ও সুপারিশ থাকবে। গত ৩ ফেব্র"য়ারি থেকে ২৪ ফেব্র"য়ারি পর্যন্ত সারাদেশের তৃণমূল নেতাদের ঢাকায় ডেকে এনে এই সাক্ষাৎকার নেওয়া হয়। গত বুধবার চট্টগ্রাম বিভাগের প্রতিবেদন খালেদা জিয়ার কাছে জমা দিয়েছেন চট্রগ্রাম সাংগঠনিক কমিটির প্রধান যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার ও রোববার অন্য ৫টি সাংগঠনিক কমিটির প্রতিবেদনও জমা হবে। সাংগঠনিক কমিটির প্রধানরা দলের স্থায়ী কমিটির বৈঠকে তাদের প্রতিবেদনগুলো আলাদা আলাদাভাবে উপস্থাপন করবেন বলে জানান দলের যুগ্ম সম্পাদক । এক প্রশ্নের জবাবে সিলেট বিভাগের সাংগঠনিক কমিটির প্রধান নজরুল ইসলাম খান বলেন, '' নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া ২৫ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলকে জাতীয় কাউন্সিল অনুষ্ঠান করার বাধ্যবাধকতা রয়েছে। এটাকে মাথায় রেখেই আমরা এগুচ্ছি। তবে এই বাধ্যবাধকতা অগণতান্ত্রিক বলে আমি মনে করি। কারণ নির্বাচন কমিশনকে রাজনৈতিক দলের নিয়ন্ত্রক-এর ভূমিকায় নয়, সহায়ক ভূমিকা হিসেবে কাজ করা উচিৎ।" তিনি জানান, ২৫ জুলাইয়ের মধ্যে কাউন্সিল অনুষ্ঠান করা একটি অসাধ্য কাজ। তারপরও দল সিদ্ধান্ত নিলে নেতা-কর্মীরা একযোগে কাজ করলে এই অসাধ্য কাজ করা কোনো কঠিন বিষয় নয়। এরকম কাজ করার ক্ষমতা বিএনপির নেতা-কর্মীদের রয়েছে। তবে যুগ্ম মহাসচিব মনে করেন, পিলখানার ঘটনাবলীর পর সার্বিক পরিস্থিতি ও বর্ষাকাল বিবেচনা করে নির্বাচন কমিশনের উচিৎ রাজনৈতিক দলের জাতীয় কাউন্সিল করার বেঁধে দেওয়া সময়সীমা পুনর্বিবেচনা করা। নতুন গণপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী সংসদ নির্বাচন অনুষ্ঠানের পর ৬ মাসের মধ্যে জাতীয় কাউন্সিল করার বিধান রয়েছে। একই সঙ্গে তার সুপারিশ-দলের তৃণমূল নেতাদের মতো জেলা নেতা ও যারা সংসদ নির্বাচনে প্রার্থী ছিলেন তাদের সঙ্গে আলোচনা করা গেলে দল পুনর্গঠনের কাজটি আরও ভাল হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৪৩৫ঘ.