টাঙ্গাইল, ২১ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বাস- ট্রাক মুখোমুখি সংঘর্ষে টাঙ্গাইলের বাসাইলে দশজন নিহত হয়েছে।
বাসাইলের মটরায় শনিবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে টাঙ্গাইলের পুলিস সুপার মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
বাসটি গোপালপুর থেকে ঢাকা যাচিছল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের টাঙ্গাইল প্রতিনিধি কেএস রহমান শফি জানান, নিহতদের মধ্যে ৫ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছেন- টাঙ্গাইল বারের সাবেক সভাপতি সিরাজুল হক লাল (৬৫), রফিকুল ইসলাম শফিক (৩৫), ট্রাকের হেলপার মোস্তাফিজুর রহমান (২২), আমির আলী (৪০), টাঙঙ্গাইল শহরের সাবালিয়ার আব্দুস সালাম (৪৫)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/এইচএ/১১৪০ঘ.
bdnews24