২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে বেসরকারি সংস্থার কার্যালয় পুড়ে গেছে

বান্দরবানে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কার্যালয়ের একটি তলা বৃহস্পতিবার দুপুরে আগুনে পুড়ে গেছে। ওয়ার্ল্ড ভিশন নামের সংস্থাটির কার্যালয় ভবনের তৃতীয় তলায় জেনারেটর বিস্ফোরণে আগুন ধরে যায় বলে সংস্থার বান্দরবান কেন্দ্রের ব্যবস্থাপক জিরকুম সাহু জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2009, 02:12 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

বান্দরবান, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবানে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কার্যালয়ের একটি তলা বৃহস্পতিবার দুপুরে আগুনে পুড়ে গেছে। ওয়ার্ল্ড ভিশন নামের সংস্থাটির কার্যালয় ভবনের তৃতীয় তলায় জেনারেটর বিস্ফোরণে আগুন ধরে যায় বলে সংস্থার বান্দরবান কেন্দ্রের ব্যবস্থাপক জিরকুম সাহু জানান। তিনি জানান, কার্যালয় ভবনের ওই তলায় সংস্থার শিক্ষা ও অথর্নীতিসহ চারটি শাখা কার্যালয় রয়েছে। দমকল বাহিনী স্থানীয় জনতার সহায়তায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৭ ঘ.