ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অব্যাহতিপ্রাপ্ত বিএনপি নেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী দাবি করেছেন, তাকে বহিষ্কারের স্থায়ী কমিটির সিদ্ধান্ত দলীয় গঠনতন্ত্র অনুয়ায়ী হয়নি। তিনি স্থায়ী কমিটির সিদ্ধান্তটি পূর্নবিবেচনারও দাবি জানান।
বুধবার বিকালে গুলশানে নিজের বাসভবন 'বলিয়াদি ভবন' সাংবাদিকদের তানভীর বলেন, "আমার বিরুদ্ধে নেওয়া স্থায়ী সিদ্ধান্তটি দলের গঠনতন্ত্রের ৫ (ঘ) ধারা অনুযায়ী নেওয়া হয়নি। ভাবাবেগের বশে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে, এটা বাস্তবসম্মত হয়নি।''
নিজেকে দলের প্রতিষ্ঠাতাদের অন্যতম দাবি করে চৌধুরী তানভীর বলেন,''দলের প্রতি আমার নিষ্ঠা ও আনুগত্য থেকে যেখানে আমার পুরস্কৃত হওয়ার কথা সেখানে আমাকে তিরস্কার করা হয়েছে।''
তিনি দলের শীর্ষনের্তৃত্বের প্রতি ইঙ্গিত করে বলেন, ''যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি।"
তবে স্থায়ী কমিটির সিদ্ধান্তটি তিনি চ্যালেঞ্জ করবেন না বলেও সাংবাদিকদের জানান।
দল থেকে বহি
bdnews24