২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব স্পিকারের কার্যক্রম অডিটের অনুরোধ হামিদের

১৯৭৩ সাল থেকে জাতীয় সংসদের সব স্পিকারের কার্যক্রম অডিট করার 'অনুরোধ' জানিয়েছেন চলতি সংসদের স্পিকার আব্দুল হামিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2009, 09:25 AM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৭৩ সাল থেকে জাতীয় সংসদের সব স্পিকারের কার্যক্রম অডিট করার 'অনুরোধ' জানিয়েছেন চলতি সংসদের স্পিকার আব্দুল হামিদ। বুধবার হোটেল ওয়েস্টিনে যুক্তরাষ্ট্রের সহায়তাপুষ্ট প্রগতি কর্মসূচির এক কর্মশালা উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি বলেন, "আমি ইতোমধ্যে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে ১৯৭৩ সাল থেকে সব স্পিকারের কার্যক্রম অডিট করার জন্য অনুরোধ করেছি।" স্পিকার হামিদ বলেন, "যেহেতু জমিরউদ্দিন সরকার সাহেব আমার আমলের কথাও বলেছেন সে কারণেই আমি বলছি যে, আমার আমলেরও কার্যক্রম অডিট করা হবে।" মঙ্গলবার সাংবাদিকদের অষ্টম জাতীয় সংসদের স্পিকার ও বগুড়া- ৬ আসনে উপনির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী জমির উদ্দিন সরকার মন্তব্য করেন, উপনির্বাচনের আগে স্পিকারের এ ধরনের সিদ্ধান্ত 'উদ্দেশ্যপ্রণোদিত।' জমিরউদ্দিন বলেন," আমার ভাবমূর্তি ও জনপ্রিয়তা ক্ষুণ