২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় একজনকে গুলি করে হত্যা

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী গ্রামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকালে গ্রামের রেল লাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2009, 01:06 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

কুষ্টিয়া, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী গ্রামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকালে গ্রামের রেল লাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। আশরাফ (৪২) নামের ওই ব্যক্তিকে সোমবার রাতে গুলি করে হত্যার পর গ্রামের রেল লাইনের পাশে রেখে যায় দুস্কৃতকারীরা। তিনি স্থানীয় টিক্কা বাহিনীর সদস্য ছিলেন বলে পুলিশ জানিয়েছে। এলাকাবাসীর বরাত দিয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ হোসেন জানান, সোমবার রাতে দুস্কৃতকারীরা আশরাফকে হত্যার পর রেল লাইনের পাশে লাশ ফেলে রাখে। মঙ্গলবার সকালে কৃষকরা মাঠে যাওয়ার সময় লাশ দেখে পুলিশে খবর দেয়। লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাকে খুন করে থাকতে পারে বলে গ্রামবাসীর বরাত দিয়ে তিনি জানান। ওসি বলেন, "আশরাফ খোকসা উপজেলার সিংঘরিয়া গ্রামের জিনু খাঁর ছেলে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৮৫৬ ঘ.