২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন-টেম্পো সংঘর্ষে একজন নিহত

ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাক্ষ্মণবাড়িয়া সদর উপজেলার কুড্ডা রেলক্রসিংয়ে মঙ্গল দুপুরে ট্রেন ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2009, 10:09 AM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ব্রাক্ষ্মণবাড়িয়া, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাক্ষ্মণবাড়িয়া সদর উপজেলার কুড্ডা রেলক্রসিংয়ে মঙ্গল দুপুরে ট্রেন ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত চারজন। নিহত ইসমাইল হোসেন (২৮) টেম্পো চালক। ট্রেনের ধাক্কায় টেম্পো চালক এবং চার যাত্রী আহত হন। এদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করার পর চালক মারা যান। আখাউড়া রেলওয়ে থানার (জিআরপি) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহ আলম জানান, দুপুর ১২টার দিকে কুড্ডা রেলক্রসিংয়ে ভৈরব থেকে সিলেটের বাল্লাগামী লোকাল ট্রেনের সঙ্গে যাত্রীবাহী টেম্পো মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন নিহত এবং চারজন আহত হন। তিনি জানান, আহত টেম্পোযাত্রীরা হলেন- লুৎফা বেগম (২২), চম্পা বেগম (১৫), সাম্মী আক্তার (৩৫), বাবুল মিয়া (৪০)। দুর্ঘটনা কবলিত টেম্পোটি আখাউড়া জিআরপি পুলিশ হেফাজতে রয়েছে বলে এএসআই শাহ আলম জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬০১ ঘ.